ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের আগে পুলিশের বডি ক্যামেরা আসবে : অর্থ উপদেষ্টা

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ১০:৩২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৩৬ বার নিউজটি পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য বডি ক্যামেরা কিনছে সরকার। তবে ৪০ হাজার বডি ক্যামেরার কথা বলা হলেও সেটা কিছুটা কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘বডি ক্যামেরা নিয়ে অনেক পর্যালোচনা করা হয়েছে। যেসব সেনসিটিভ (স্পর্শকাতর) জায়গা আছে, ওইখানে আমরা বডি ক্যামেরা সুপারিশ করেছি। সব জায়গায় বডি ক্যামেরা দিতে পারব না। এগুলো তদারক করার ব্যাপার আছে। নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করে কেনা হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার করতে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার কথা ছিলো, এখন কি সেটা কমবে-এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘সেটাই রেশনালাইজ করা হচ্ছে। সংখ্যাটা কমবে। তবে কত কমবে আমি এখন বলব না। যখন প্রপোজালটা আসবে তখন এটা জানা যাবে।’

কবে নাগাদ কেনা হবে জানতে চাইলে তিনি বলেন, শিগগিরই। হয়তো পরের সপ্তাহে প্রস্তাব আসবে।

নির্বাচনের আগে পুলিশের বডি ক্যামেরা আসবে : অর্থ উপদেষ্টা

প্রকাশ : ১০:৩২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫