ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ১১:৩১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১২৪ বার নিউজটি পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফুসফুসে (চেস্টে) সংক্রমণ ধরা পড়েছে। সাবেক এই প্রধানমন্ত্রী রাজধানীর এয়ারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানান, তিনি নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং তার হৃদযন্ত্র ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে, এখন চিকিৎসা চলছে।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী বুধবার জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার ফুসফুসে (চেস্টে) সংক্রমণ ছড়িয়ে পড়ে । এ কারণে তাঁর খুব শ্বাসকষ্ট হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পর তাৎক্ষণিকভাবে দ্রুত কিছু পরীক্ষা করে অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এখন শারীরিক অবস্থা বিবেচনায় তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে গত রোববার রাত আটটার দিকে জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। কিছুদিন পরপরই নানা জটিলতায় তাঁকে হাসপাতালে যেতে হচ্ছে।

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

প্রকাশ : ১১:৩১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫