ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ঢাকা-০৮ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর শোডাউন

আমি ঢাকা-০৮ আসনের মানুষের খাদেম হতে চাই -কেফায়েতুল্লাহ কাশফী

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০৩:০২:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৯৬ বার নিউজটি পড়া হয়েছে

ঢাকা-০৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মুফতী কেফায়েতুল্লাহ কাশফীর সমর্থনে রাজধানীর পল্টন, রমনা, শাহজাহানপুর ও শাহবাগ থানার গুরুত্বপূর্ণ এলাকায় মোটরসাইকেল শোডাউন করা হয়। শনিবার সকাল ৯টায় মতিঝিল টিএন্ডটি কলোনী থেকে শুরু হয়ে কয়েক হাজার নেতাকর্মী সাথে নিয়ে ঢাকা-০৮ আসনের গুরুত্বপূর্ণ সব এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন দলটির কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক এই সম্পাদক ।

শোডাউন শেষে বাইতুল মুকাররম উত্তর গেটে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় মুফতী কেফায়েতুল্লাহ কাশফী বলেন, স্বাধীনতার পর থেকে দেশে অনেকবার ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠায় বারবার তারা ব্যর্থ হয়েছে। নিজেদের পকেট ভারি করেছে। ক্ষমতা টিকিয়ে রাখতে পেশীশক্তির ব্যবহার করেছে। আমরা কথা দিচ্ছি, আপনারা যদি ইসলামের ওপর আস্থা রাখেন তবে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় খাদেম হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আমাকে পীর সাহেব চরমোনাই ঢাকা-০৮ আসনের জন্য মনোনীত করেছেন। আপনারা আমাকে বিজয়ী করুন, আমি ঢাকা-০৮ আসনের মানুষের খাদেম হতে চাই।

মুফতী কেফায়েতুল্লাহ কাশফীর বাইক শোডাউনে আরো অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনির হোসাইন, পল্টন থানা সভাপতি কবির হোসেন খোকন, রমনা থানা সভাপতি অ্যাডভোকেট ফেরদৌস আহমাদ চৌধুরী, মতিঝিল থানা সভাপতি ইঞ্জিনিয়ার রাসেল খান, শাহবাগ থানা সভাপতি তকদির হোসেন রুবেল, শাহজাহানপুর থানা সভাপতি মাওলানা আবু ইউসুফ এবং ঢাকা-০৮ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সহ তৃণমূল নেতৃবৃন্দ।

ঢাকা-০৮ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর শোডাউন

আমি ঢাকা-০৮ আসনের মানুষের খাদেম হতে চাই -কেফায়েতুল্লাহ কাশফী

প্রকাশ : ০৩:০২:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫