ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৯৯৯ নম্বরে ফোনকলে কবর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

জরুরী পরিষেবা ৯৯৯ নম্বরে ফোনকলে খবর পেয়ে কবর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার সকাল সাড়ে দশটায় নোয়াখালীর বেগমগঞ্জের জগদীশপুর

থেকে একজন ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানে কবরস্থান পরিষ্কার করতে গিয়ে একটি ভাঙ্গা কবরে তারা বেশকিছু আগ্নেয়াস্ত্র দেখতে পেয়েছেন।

৯৯৯ কলটেকার কনস্টেবল শাখাওয়াত কলটি গ্রহণ করেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। তাৎক্ষণিকভাবে বেগমগঞ্জ থানায় দ্রুত অস্ত্র উদ্ধারে ব্যবস্থা জন্য বিষয়টি জানানো হয়।

উদ্ধার তৎপরতার বিষয়টি তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই রেজাউল করিম।

সংবাদ পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে একটি ভাঙ্গা কবর থেকে দেশে তৈরি ৫ টি নতুন একনলা বন্দুক এবং এবং ১টি পাইপগান উদ্ধার করে।

লক্ষীপুর ও নোয়াখালী জেলার সীমান্ত সংলগ্ন এলাকাটি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার অন্তর্ভুক্ত হওয়ায় উদ্ধারকৃত আগ্নেয়ায়স্ত্রগুলি চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশ : ০৮:৪৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫