ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত ব্রাজিল 

  • Reporter Name
  • প্রকাশ : ১০:২০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ১৪২ বার নিউজটি পড়া হয়েছে

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা।

বুয়েন্স‌ আইরেসের মনুমেন্তালে বাংলাদেশ সময় বুধবার সকালের ম্যাচে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল।

ম্যাচের আগে কোনোপ্রকার রাখঢাক না রেখেই ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রাফিনিয়া রোমারিওর সঙ্গে ‘রোমারিও টিভি’ পডকাস্টে বলেছিলেন, ‘আমরা ওদের (আর্জেন্টিনা) গুঁড়িয়ে দেব। কোনো সন্দেহ নেই। একদম গুঁড়িয়ে দেব মাঠের ভেতরে, দরকার পড়লে মাঠের বাইরেও।

তবে খেলার মাঠে রাফিনিয়ার কথার জবাব যেন ফুটবলে দেখালেন লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। ভক্তদের মনকে গোলবৃষ্টিতে সিক্ত করলেন আলভারেজ সিমিওনেরা।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সুপার ক্লাসিকোতে জেতার জন্য মাঠে নামলেও খেলার শুরুতেই সে স্বপ্ন ভেস্তে যায় ব্রাজিলের। প্রথমার্ধেই তিন গোল হজম করে খেলার ফলাফল যেন নির্ধারণই করে দেয় দরিভাল জুনিয়রের দল। আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের অসহায় আত্মসমর্পণ দেখতে হয়েছে ভক্তদের।

এ জয়ের পর আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের সমর্থকদের।

জয়ের পর ফার্নান্দেজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের প্রতি লেখা হয়, ‘অবিশ্বাস্য সমর্থন ও বার্তাগুলোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয় আপনাদেরও।’

Tag :

আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত ব্রাজিল 

প্রকাশ : ১০:২০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫