ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ ফিট গভীরে মাটিচাপা পড়েছিল শ্রমিক, ৯৯৯ ফোনকলে উদ্ধার 

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ১০:২৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৯২ বার নিউজটি পড়া হয়েছে

দিনাজপুরের কাহারোল থানাধীন দক্ষিণ মহেশপুর থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানে সেপটিক ট্যাংকের কাজ করার সময় মাটি ধসে পড়ে মাটির ত্রিশ ফিট গভীরে দুইজন শ্রমিক মাটিচাপা পড়েন। একজন শ্রমিককে এলাকাবাসী উদ্ধার করেছেন কিন্তু আরও একজন শ্রমিক মাটিচাপা পড়ে আছেন এবং ধীরেধীরে মাটিতে দেবে যাচ্ছেন। তারা মাটি সরানোর চেষ্টা করেছেন কিন্তু চারপাশ থেকে আরও মাটি ঝরে পড়ে আবার ভরাট হয়ে যাচ্ছে।

এ ঘটনা মঙ্গলবার ( ১০ মার্চ) সকাল সাড়ে ১০টায়।

এরপর ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের জন্য কাহারোল ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল প্রান্ত এবং বিষয়টি সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশনের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ফায়ার ডিসপাচার মো. হানজালাল।

খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিসের উদ্ধারকারীদল ঘটনাস্থলে গিয়ে মাটিতে চাপা পড়া শ্রমিক মোহাম্মদ আজহারুল ইসলামকে (৩৮) উদ্ধার করে চিকিৎসার জন্য কাহারোল স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।

উদ্ধারকাজে নেতৃত্ব দেওয়া কাহারোল ফায়ার সার্ভিসের লিডিং অফিসার রেজাউল করিম এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ কর্মকর্তারা ভিওডিবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

৩০ ফিট গভীরে মাটিচাপা পড়েছিল শ্রমিক, ৯৯৯ ফোনকলে উদ্ধার 

প্রকাশ : ১০:২৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬