ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
উপদেষ্টা পরিষদের বৈঠক

দ্বিতীয় অধ্যায় শুরু, প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন: ড. ইউনূস

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০৩:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৫৬ বার নিউজটি পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সুন্দরভাবে’ জাতীয় নির্বাচন আয়োজনকে প্রাধান্য দিয়ে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরুর কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।
দ্বিতীয় অধ্যায়ের প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন
শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ৫ আগস্ট তাদের সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে গতকাল বুধবার নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। আজ থেকে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো। দ্বিতীয় অধ্যায়ের প্রধান কাজ হচ্ছে সুন্দরভাবে নির্বাচন করা। তবে একই সময়ে সংস্কার ও বিচারের কাজ চলবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে দুটি অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানান শফিকুল আলম।
বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপরাধের বিচার প্রক্রিয়ার বর্ণনা দিয়ে প্রেস সচিব বলেন, ‘চারটা মামলার বিচার শুরু হয়েছে, ২৭টি মামলার তদন্তের পর্যায়ে আছে এবং ১৬টি মামলার চার্জশিট হয়েছে।’
শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা ‘সফলভাবে’ চালিয়ে নেওয়ার জন্য বাণিজ্য উপদেষ্টার শেখ বশির উদ্দিনকে বৈঠকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ।
এছাড়া জুলাইয়ের ৩৬ দিনের রাষ্ট্রীয় অনুষ্ঠানমালা পরিচালনার জন্য সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে শুভেচ্ছা জানানো হয়। বৈঠকে সরকারের এক বছরের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয় বলেও জানান প্রেস সচিব।
পর্যালোচনায় দেখা যায়, দায়িত্ব গ্রহণের পর ৩১ জুলাই পর্যন্ত উপদেষ্টা পরিষদ ৪১টি বৈঠক করেছে। এই সময়ের মধ্যে মোট ৩১৫টি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪৭টি (৭৮.৪১ শতাংশ)।
সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে ৬৮টি। অধ্যাদেশ প্রণয়ন হয়েছে ৫৬টি, প্রক্রিয়াধীন রয়েছে ১০টি। মান্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ বৈঠকে বলেন, স্বাধীনতার পরে যে কোনো সরকারের জন্য সিদ্ধান্ত বাস্তবায়নের একটি রেকর্ড এটি।
মন্ত্রিপরিষদের বৈঠকে সুপারিশ করা হয়, দেশে কোনো বিদেশি রাষ্ট্র বা সংস্থার মিশন এলে তাদের সঙ্গে আলাপ-আলোচনা বিষয়ক প্রতিবেদন ১৫ দিনের মধ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করতে হবে। চলমান ১১টি সংস্কার কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিবেদন উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হয়।
সেখানে বলা হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্থার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ থেকে আইন উপদেষ্টা ১২১টি আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করেছেন। সেগুলো মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
এর মধ্যে ১৬টি ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। ৮৫টি সুপারিশের বাস্তবায়ন প্রক্রিয়াধীন। ১০টি সুপারিশ আংশিক বাস্তবায়ন হচ্ছে। আরো ১০টি সুপারিশ বাস্তবায়নযোগ্য কিনা সেটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে।
শিক্ষক মাহেরীন চৌধুরীর নামে পুরস্কার
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহেরীন চৌধুরীর নামে পুরস্কার চালু হচ্ছে বলে প্রেস সচিব শফিকুল আলম জানান। শিক্ষা মন্ত্রণালয় এই পুরস্কার চালু করবে। মাহেরীন চৌধুরীর আত্মদান স্মরণীয় করে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শফিকুল আলম।
তিনি বলেন, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় যারা মারা গেছেন, তাদের মধ্যে দুজন শিক্ষক এবং একজন আয়া রয়েছেন। তাদের সম্মাননা দেওয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন
প্রেস সচিব শফিকুল আলম বলেন, গাজীপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য দাবি রয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ নাম রাখা হয়েছে।
জুলাই শহীদদের আর্থিক সহায়তা
জুলাই অভ্যুত্থানের শহীদদের জন্য সুষ্ঠুভাবে আর্থিক সহায়তা প্রদানে একটি বিধি করা হচ্ছে বলেও জানান শফিকুল আলম। তিনি বলেন, শহীদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিতে গিয়ে বিতর্ক দেখা দিচ্ছে। শহীদের স্ত্রী কত টাকা পাবেন, মা-বাবা কত টাকা পাবেন, বিধিতে তা উল্লেখ থাকবে বলে জানান তিনি।
গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর গত মঙ্গলবার দ্বিতীয়বারের মতো সচিবালয়ে এসে উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সাধারণত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে এবং তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো হয়। তবে মাঝে গত নভেম্বর সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। আর গত মঙ্গলবারের বৈঠক হয় সচিবালয়ে নতুন নির্মিত (এক নম্বর) ভবনের ৫ তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে।

জনপ্রিয়

উপদেষ্টা পরিষদের বৈঠক

দ্বিতীয় অধ্যায় শুরু, প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন: ড. ইউনূস

প্রকাশ : ০৩:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫