রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাংবিধানিক ধারাবাহিকতায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানিয়েছে ১২ দলীয় জোটের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোট।
শুক্রবার রাতে এক বার্তায় দলের চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিব ও মহাসচিব অধ্যাপক আব্দুল করিম খান এ অভিনন্দন জানান।
বার্তায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সাফল্য কামনা করেন এবং তার সুস্বাস্থ্য কামনা করেন।
এতে আরও বলা হয়, দেরিতে হলেও ফ্যাসিস্ট হাসিনা সরকারের মনোনীত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
এর আগে শুক্রবার বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকারের নিকট পদত্যাগপত্র প্রেরণ করেন। পরবর্তীতে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
ব্রেকিং নিউজ
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ইসলামী ঐক্যজোটের অভিনন্দন
-
দেশ প্রতিবেদক - প্রকাশ : ০৭:৫৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- ১৩৯ বার নিউজটি পড়া হয়েছে
জনপ্রিয়










