দেশে একদিনে করোনা আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩৬ জন। এছাড়া ডেঙ্গু জ্বরে একদিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৯ জন এবং মৃত্যু হয়েছে একজনের। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ৬২১টি নমুনা পরীক্ষার বিপরীতে ৩৬ জনের শরীরে করোনা ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। করোনা শুরুর পর থেকে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জন। এর মধ্যে ২৯ হাজার ৫১৫ জনের মৃত্যু হয়েছে।
অপরদিকে গত একদিনে ডেঙ্গুআক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুআক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৯ জন
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৬৪ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৭৫৮ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৮১৭ জন। মারা গেছেন ৩২ জনের।
ব্রেকিং নিউজ
করোনায় একদিনে পাঁচ মৃত্যু, ডেঙ্গুতে আরও এক প্রাণহানি
-
দেশ প্রতিবেদক - প্রকাশ : ০৩:১৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- ১২৪ বার নিউজটি পড়া হয়েছে
Tag :
করোনা ডেঙ্গু
জনপ্রিয়










