দেশের প্রধানমন্ত্রী হিসেবে এক ব্যক্তি দুইবারের বেশি নির্বাচিত হওয়ার বিপক্ষে মতামত দিয়েছেন ৮৯ শতাংশ মানুষ। তাছাড়া সংসদে পিআর পদ্ধতিতে ভোটের পক্ষে মত দিয়েছেন ৭০ শতাংশ মানুষ। প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণে জনমত যাচাইয়ের তথ্য উপস্থাপন করে এসব তথ্য জানিয়েছে নাগরিক সংগঠন ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন)।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রিপোর্টটি প্রকাশ করা হয়। সারা দেশে ১৫টি সংলাপের মাধ্যমে এক হাজার ৩৭৩ জন নাগরিকের মতামতের ভিত্তিতে এ জরিপ করা হয়।
জরিপে আইনসভা সংস্কারের প্রস্তাবের বিষয়ে বলা হয়, নিম্নকক্ষে নারীদের জন্য ১০০টি সংরক্ষিত আসনে ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন ৬৩ শতাংশ মানুষ। নিম্নকক্ষে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের পক্ষে ৮৬ শতাংশ মানুষ।
এছাড়া সুজন প্রস্তাবিত সিনেটে নারীদের জন্য ৩৩ শতাংশ আসনের পক্ষে ৬৯ শতাংশ, বিরোধী দল থেকে উচ্চকক্ষে ডেপুটি স্পিকার নিয়োগের প¶ে ৮২ শতাংশ এবং একই ব্যক্তির একইসঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান না হতে পারার বিধানের পক্ষে ৮৭ শতাংশ মত দিয়েছেন।
এতে বলা হয়েছে, জাতীয় সংসদ (নিম্নকক্ষ) ও সিনেট (উচ্চক¶) নিয়ে দ্বিক¶বিশিষ্ট আইনসভার প¶ে মত দিয়েছেন ৬৯ শতাংশ মানুষ। আনুপাতিক পদ্ধতিতে (পিআর) উচ্চক¶ের আসন বণ্টনের প¶ে ৭১ শতাংশ। এছাড়া একই ব্যক্তি সর্বোচ্চ দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধানের প¶ে ৮৯ শতাংশ।
সুজনের কেন্দ্রীয় সদস্য জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
শাসন পদ্ধতির পরিবর্তনের বিষয়ে জরিপে বলা হয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প¶ে মত দিয়েছেন ৮৭ শতাংশ মানুষ। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচকমণ্ডলীর (ইলেক্টরাল কলেজ) প¶ে মত দিয়েছেন ৮৬ শতাংশ, রাষ্ট্রপতির ¶মতা বৃদ্ধির প¶ে ৮৮ শতাংশ, সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধনের প¶ে ৮৭ শতাংশ এবং রাষ্ট্রপরিচালনার মূলনীতি হিসেবে ‘সাম্য’, ‘মানবিক মর্যাদা’, ‘সামাজিক সুবিচার’, ‘গণতন্ত্র’ এবং ‘ধর্মনিরপে¶তা ও সম্প্রীতি’-এর প¶ে ৯০ শতাংশ মানুষ।
জরিপে আরও বলা হয়, মৌলিক অধিকারের পরিধি বৃদ্ধির প¶ে ৮৮ শতাংশ, মৌলিক অধিকার শর্তহীন করার প¶ে ৮৪ শতাংশ এবং সকল সাংবিধানিক পদ ও তিন বাহিনীর প্রধানদের নিয়োগের জন্য একটি সাংবিধানিক কাউন্সিল গঠনের প¶ে ৮০ শতাংশ মানুষ মত দিয়েছেন। দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন ও প্রস্তাবিত স্থানীয় সরকার কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতির প¶ে ৯০ শতাংশ এবং তত্ত্বাবধায়ক সরকারের প¶ে ৮৩ শতাংশ মানুষ মত দিয়েছেন।
জরিপের তথ্য উপস্থাপনের পর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, জরিপের তথ্য প্রমাণ করে, জনগণ সংস্কারের প¶ে, তারা সংস্কার চায়।
বিদ্যমান পদ্ধতি, প্রক্রিয়া ও প্রতিষ্ঠান শেখ হাসিনাকে স্বৈরাচার হয়ে উঠতে সহায়তা করেছে বলে উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, এগুলোর পরিবর্তন হওয়া দরকার। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে এই পদ্ধতি, প্রক্রিয়া ও প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন দরকার। সংস্কার করা দরকার।
ব্রেকিং নিউজ
পিআর পদ্ধতি চান ৭০ শতাংশ
একজনকে দুবারের বেশি প্রধানমন্ত্রী চান না ৮৯ শতাংশ মানুষ
-
দেশ প্রতিবেদক - প্রকাশ : ০৩:০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- ১৪০ বার নিউজটি পড়া হয়েছে
Tag :
সুজন জরিপ
জনপ্রিয়

















