ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোগীর সঙ্গে টিকটক, অপারেশন থিয়েটার সিলগালা

রোগীর সঙ্গে টিকটক ভিডিও করায় নড়াইলে একটি ক্লিনিকের অপারেশন থিয়েটার বন্ধ করে দেওয়া হয়।

বৃহস্পতিবার লোহাগড়া উপজেলার প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করে প্রশাসন।

জানা গেছে, ওই ক্লিনিকে রোগীর সঙ্গে টিকটক ভিডিও করেন প্রতিষ্ঠানটির একজন নার্স। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয়।

বিষয়টি নজরে এলে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত ওই ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করার নির্দেশ দেন।

এসময় চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস, ইপিআই প্রকল্পের প্রধান সমন্বয়কারী প্রসান্ত ঘোষ, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, লোহাগড়া উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি কাজী মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ বাপ্পিসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, অপারেশন থিয়েটারের কোনো কর্মকাণ্ড প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। আর সেখানে মুমূর্ষু রোগীকে অপারেশন থিয়েটারের বেডে রেখে টিকটক করা সীমাহীন অপরাধ। অপারেশন থিয়েটারে টিকটক ভিডিও প্রকাশ হলে এটি স্বাস্থ্য বিভাগের নজরে আসে। পরে নড়াইল জেলা সিভিল সার্জনের নির্দেশে অভিযুক্ত ওই প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

জানা গেছে, লোহাগড়া পৌরসভার জয়পুর গ্রামের ফুলিকাজির মোড়ে প্রত্যাশা ক্লিনিকে কর্মরত নার্স প্রিয়া অপারেশন থিয়েটারের মধ্যে দাঁড়িয়ে অচেতন ও মুমূর্ষু রোগীদের নিয়ে ‘টিকটক’ করে টিকটকে আপলোড করেন। যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি বর্হিভূত। এ নিয়ে বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার ভুল স্বীকার করেন এবং বিষয়টি নিয়ে ক্ষমা চান।

প্রত্যাশা ক্লিনিকের মালিক সেলিম ভুল স্বীকার করে প্রিয়াকে ক্ষমা করে দিতে বলেন।

জনপ্রিয়

রোগীর সঙ্গে টিকটক, অপারেশন থিয়েটার সিলগালা

প্রকাশ : ০৩:৪৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫