শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের চাহিদা চেয়েছে অধিদপ্তর।
মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের চাহিদা ১৯ থেকে ২৮ নভেম্বরের মধ্যে অনলাইনে জমা দিতে হবে। অনলাইনে চাহিদা প্রদানের পর পরবর্তী ৩ (তিন) দিনের মধ্যে ফি জমা প্রদান করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনটিআরসিএ পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ের শূন্যপদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) থেকে এমপিওভুক্ত শূন্যপদের অনলাইনে চাহিদা সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
দেশ প্রতিবেদক 









