রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিককে আটক করা হয়েছে। তার নাম আবদুল হান্নান। শনিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।
এদিন সকালে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, তারা ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করেছে। মোটরসাইকেলটির মালিক হিসেবে আবদুল হান্নানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে র্যাব।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের জানান, ওসমান হাদির অবস্থা অপরিবির্তত রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির পাশে রয়েছেন তিনি।
দেশ প্রতিবেদক 









