ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে নেওয়া হলো গুলিবিদ্ধ হাদিকে

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ১১:০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৫৪ বার নিউজটি পড়া হয়েছে

ইনকিলাবমঞ্চের আহবায়ক মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সোমবার বেলা ১টা ৫৫ মিনিটে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজাজাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়।

শরিফ ওসমান হাদির বিষয়ে বিমানবন্দরের আট নম্বর গেটের সামনে এ ব্রিফিং করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান। তিনি জানান, গুলিবিদ্ধ হাদির শরীরের অন্য অঙ্গগুলো এখনো ‘নিয়ন্ত্রণযোগ্য’।

সায়েদুর রহমান বলেন, ‘ওনার (হাদির) গুলিবিদ্ধ যে মস্তিষ্ক, সেটা ছাড়া বাকি অর্গানগুলো… কিডনি, হার্ট এবং রেসপিরেশন—এ তিনটি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য বলা যেতে পারে। বিভিন্ন ওষুধ আর অক্সিজেনের মাধ্যমে এগুলোকে মোটামুটিভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে।’

তিনি আরও জানান, এয়ার অ্যাম্বুলেন্স যাত্রার আগে বাংলাদেশ সরকার ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল টেলিকনফারেন্সে যোগাযোগ করেছে। তিনি আরও বলেন, ‘আমরা শুধু তাঁর জন্য দোয়া চাইব। এটুকু বলতে পারি, যদি আল্লাহ রহম করেন, তাহলে হয়তো হাদি একটা মাত্রার সুস্থতা নিয়ে ফিরে আসবেন।’

সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল ও ঢাকার এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ একসঙ্গে ওসমান বিন হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান সায়েদুর রহমান।

এর আগে বেলা সোয়া একটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদিকে নিয়ে আইসিইউ অ্যাম্বুলেন্স বিমানবন্দরের দিকে রওনা হয়। বেলা দেড়টার কিছু আগে বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি ঢোকে ।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানেই কয়েক দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে।

জনপ্রিয়

সিঙ্গাপুরে নেওয়া হলো গুলিবিদ্ধ হাদিকে

প্রকাশ : ১১:০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫