ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, সিঙ্গাপুরেই হবে অস্ত্রপচার

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০২:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৫১ বার নিউজটি পড়া হয়েছে

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি। পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরেই তার জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে জানানো হয়,‘আপনারা দোয়া করুন আল্লাহ যেনো শরিফ ওসমান হাদিকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন। আর ওসমান হাদী যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হয় সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’

এতে আরও বলা হয়, ‘খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। খুনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে।’

বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়। হাদির অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

প্রেস উইং জানিয়েছে, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন।

এদিন রাতে ভিভিয়ান বালাকৃষ্ণান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টাকে বলেন, ‘হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।’

জনপ্রিয়

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, সিঙ্গাপুরেই হবে অস্ত্রপচার

প্রকাশ : ০২:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫