প্রথম আলোর প্রধান কার্যালয় ও ডেইলি স্টার ভবনে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাতে বিক্ষুব্ধ জনতা শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ে সামনে উপস্থিত হন। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। এক পর্যায়ে কিছু লোকজন অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন। এছাড়া কার্যালয়ের সামনে অগ্নিসংযোগও করেন।
এরপর তারা ডেইলি স্টার পত্রিকার অফিসে অগ্নিসংযোগ করে। এ সময় এই পত্রিকার অফিসে থাকা সংবাদকর্মীরা ছাদে আশ্রয় নিয়েছেন। অনেকেই ছাদে আটকা পড়েছেন।
ডেইলি স্টারের এক সংবাদকর্মী বলেন, আমাদের অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা সবাই এখন ছাদে উঠে আশ্রয় নিয়েছি।
দেশ প্রতিবেদক 









