ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোট বর্জনের হুশিয়ারি জাপার 

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০৪:০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ১৩৬ বার নিউজটি পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ৩০০ আসনে’ দলীয় প্রার্থী ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জিএম কাদের)।

তবে অন্তর্বর্তী সরকার ভোটের মাঠে সব রাজনৈতিক দলের সমান অধিকার নিশ্চিত করতে ব্যর্থ, অভিযোগ করে মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, পরিস্থিতি উন্নতি না হলে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে তার দল।

শুক্রবার গুলশানে লেকশোর হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে মহাসচিব সরকারকে লেভেল প্লেইং ফিল্ড তৈরির তাগিদ দেন। অন্যথায় নির্বাচন বয়কট করা হবে বলে সরকার ও নির্বাচন কমিশনকে সতর্ক করেন তিনি।

এখনো আশা রাখি, সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে সমান সুযোগ সৃষ্টি করে নিরপেক্ষতা ধরে রাখবে।

এ সময় প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, এস এম আব্দুল মান্নান, মিজানুর রহমান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, এমরান হোসেন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, ইকবাল হোসেন তাপস, শেরীফা কাদেরসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোট বর্জনের হুশিয়ারি জাপার 

প্রকাশ : ০৪:০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫