ঢাকা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে ব্যবসায়ীক কার্যক্রম স্বাভাবিক: বাণিজ্য উপদেষ্টা

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০১:০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১৯৫ বার নিউজটি পড়া হয়েছে

আইপিএল ইস্যুতে ভারত বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসায়ী কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

রোববার সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি। পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে আমাদের উদার বাণিজ্য কার্যক্রম চালু রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, সে পর্যন্ত আমরা দেশ স্পেসিফিক কোনো ‘বাই লেটারাল’ সিদ্ধান্ত নেই না। সামগ্রিকভাবে আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের ট্রেড মেজারস নেওয়া হয়েছে, এটার কোনো ইমপ্যাক্ট এসেছে কিনা সেটা দেখছি।

ভারতের সঙ্গে ব্যবসায়ীক কার্যক্রম স্বাভাবিক: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশ : ০১:০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬