ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

  • দেশ ডেস্ক
  • প্রকাশ : ০৩:৩২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ২৯১ বার নিউজটি পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন।

রোববার (১ মার্চ( ভোরে খামেনি মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামি রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা)।

তেহরানভিত্তিক এই সংবাদ সংস্থাটি জানায়,শনিবার সকালে ইসরায়েলি ও মার্কিন হামলায় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি শহীদ হয়েছেন।

বাংলাদেশ সময় রোববার ভোর সাড়ে ৬টা নাগাদ ফারস নিউজের বরাত দিয়ে সংবাদমাধ্যম রোয়া নিউজ জানায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামিনির পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন ।

ফারস নিউজ ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে তার মেয়ে, জামাতা, নাতনী এবং পুত্রবধূ নিহত হয়েছেন বলে জানিয়েছে। তবে এ ব্যাপারে ইরানের দায়িত্বশীল কর্তৃপক্ষ সে সময় কোনো বিবৃতি দেয়নি।

শনিবার হামলা শুরুর কয়েক ঘণ্টার মাথায় খামেনির মৃত্যুর কথা জানায় ইসরায়েল। পরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত আছেন এবং দৃঢ়তার সঙ্গে (যুদ্ধের) ময়দানের নেতৃত্ব দিচ্ছেন। তবে শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামিনিকে হত্যার দাবিই সত্য প্রমাণিত হয় ইরনার সংবাদে।

খামেনি নিহত হওয়ার বিষয়ে ট্রাম্প এনবিসি নিউজকে বলেন, আমরা মনে করি এটি একটি সঠিক খবর। ইরানের সিনিয়র নেতৃত্বের ‘অধিকাংশ চলে গেছে। যারা সব সিদ্ধান্ত নিতেন, তাদের বেশিরভাগই চলে গেছে।

Tag :

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

প্রকাশ : ০৩:৩২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬