ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বদলি নেমেই মেসির গোল, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা

  • দেশ ডেস্ক
  • প্রকাশ : ০৭:৩৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৭৩ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করল নিখুঁত পারফরম্যান্সে আর্জেন্টিনা। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে তিন ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এর ফলে গ্রুপ ‘জে’-এর শীর্ষ দল হিসেবে অপরাজিত থেকেই রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই জয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত হয়েছিল আর্জেন্টিনার। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত থাকায় শেষ ম্যাচে একাধিক পরিবর্তন এনে দল সাজান কোচ স্কালোনি। শুরুতে বেঞ্চে রাখা হয় অধিনায়ক লিওনেল মেসিকেও।

মেসি মাঠে না থাকলেও ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার দখলে। একের পর এক আক্রমণে জর্ডানকে চাপে রাখলেও গোলের জন্য অপেক্ষা করতে হয় ১৯ মিনিট পর্যন্ত।

ডি-বক্সের ঠিক বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে দুর্দান্ত শটে জালের ঠিকানা খুঁজে নেন জিওভানি লো সেলসো। এবারের বিশ্বকাপে মেসির বাইরে প্রথম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে গোল করার কৃতিত্বও অর্জন করেন তিনি।

এরপর ৩০তম মিনিটে ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পটকিক থেকে কোনো ভুল না করে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেজ। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলের লিড নিয়েই।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে জর্ডান। ৫৫তম মিনিটে মুসা আল-তামারি গোল করে ব্যবধান ২-১ করেন। গোল হজমের পরই মাঠে নামানো হয় লিওনেল মেসিকে।

বদলি হিসেবে নেমেই নিজের জাদু দেখান আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের শেষদিকে দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করে জয় নিশ্চিত করেন তিনি। তার দুর্দান্ত গোলেই ৩-১ ব্যবধানে ম্যাচ শেষ করে আর্জেন্টিনা।

গ্রুপ পর্বে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোলোর পথে আরও এক ধাপ এগিয়ে গেল স্কালোনির দল। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০, দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ এবং শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত ছন্দে নকআউট পর্বে পৌঁছেছে আর্জেন্টিনা।

চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করতে পেরেছে মাত্র তিনটি দল। আর্জেন্টিনার পাশাপাশি এই কৃতিত্ব দেখিয়েছে ‘এ’ গ্রুপের মেক্সিকো এবং ‘আই’ গ্রুপের ফ্রান্স। বাকি কোনো দল গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখতে পারেনি।

অপরাজিত থেকে নকআউটে ওঠায় শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার আত্মবিশ্বাস আরও বেড়েছে। এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা রাউন্ড অব ৩২-এ লিওনেল মেসিদের পরবর্তী প্রতিপক্ষ কে হয়, সেটি দেখার।

জনপ্রিয়

বদলি নেমেই মেসির গোল, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা

প্রকাশ : ০৭:৩৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬