ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০২:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭৬ বার নিউজটি পড়া হয়েছে

প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে সরকার। ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ দিবস পালন ও দিবসটিকে ‘গ’ শ্রেণিভুক্ত হিসেবে ঘোষণা করে রোববার (২৩ ফেব্রুয়ারী) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়, সরকার প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং ওই তারিখকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ (সরকারি ছুটি ছাড়া) হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্রের ‘গ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে অনুরোধ করা করা হয়েছে পরিপত্রে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীতে পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। তাই সরকার এ দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের অংশ হিসেবেই জাতীয় শহীদ সেনা দিবস এখন থেকে পালন করা হবে।

Tag :
জনপ্রিয়

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’

প্রকাশ : ০২:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫