ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বর টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি – ইসি আনোয়ারুল

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০২:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭০ বার নিউজটি পড়া হয়েছে

সরকারের তরফ থেকে চলতি বছরের ডিসেম্বর ও ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) ডিসেম্বর মাস টার্গেট করে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার।

রোববার (২৩ ফেব্রুয়ারী) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনের তফসিল কবে নাগাদ ঘোষণা হতে পারে এমন প্রশ্নের জবাবে ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আপনারাই হিসাব করেন। সংসদ নির্বাচনে সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় ধরে তফসিল ঘোষণা করে ইসি। বিষয়টি উপস্থাপন করা হলে তিনি বলেন, তেমনই করতে হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আবারও আমি রিপিট করছি। এটা হলো ঐকমত্যের প্রশ্ন। এ ক্ষেত্রে তো প্রত্যেকটা আইন সংস্কারের বিষয়েও হয়তো ওনারা ঐকমত্য হবেন। পরে আমাদের যে প্রস্তুতি, সে প্রস্তুতির জন্য সময় লাগবে। এখন ধরেন, যদি আমি কালকেই ঐকমত্যের রেজাল্টটা পেয়ে যাই, তাইলে এক ধরনের টাইম আমি পাচ্ছি। আর যদি এটা বিলম্বিত হয়, তাহলে আবার একটু কমে আসবে। তো সব কিছু মিলে আশা করি যে আমরা একটা যৌক্তিক সময়ের ভেতরেই তফসিল ঘোষণা করতে পারব।

তফসিল ঘোষণা বা ভোট করার ক্ষেত্রে কোনো চাপ অনুভব করছেন কি না- জবাবে তিনি বলেন, কোনো চাপ নেই আমাদের এবং আমরা চাপের কাছে নতি স্বীকার করব না। গতকাল আমাদের সিইসির স্টেটমেন্ট আপনারা দেখেছেন। যেকোনো চাপ, ইনফ্লুয়েন্স, কোনো নির্দেশনা নিয়ে নির্বাচন কমিশন কাজ করবে না।

Tag :
জনপ্রিয়

ডিসেম্বর টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি – ইসি আনোয়ারুল

প্রকাশ : ০২:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫