ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০৫:২৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ৫৮ বার নিউজটি পড়া হয়েছে

দেশে পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে, তা জানা যাবে আজ রোববার। যদি দেশের আকাশে আজ ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তাহলে কাল সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
আর যদি না দেখা যায়, তাহলে মঙ্গলবার ঈদ উদযাপিত হবে। সে অনুযায়ী, এক মাসের সিয়াম সাধনা শেষে উদযাপিত হবে ঈদুল ফিতর।
ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত দেয় জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে এই সভা। এতে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন উপস্থিত থাকবেন। এই সভা থেকেই বাংলাদেশে ঈদ কবে উদযাপিত হবে, তা জানা যাবে।

জনপ্রিয়

আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ

প্রকাশ : ০৫:২৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫