ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ১০:০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ৮১ বার নিউজটি পড়া হয়েছে

ঈদুল ফিতরের নামাজের জন্য জাতীয় ঈদগাহ মাঠ পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। ৩ লাখ ২২ হাজার ৮০০ বর্গফুট আয়তনের এই ঈদগাহে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্রে জানা গেছে,

ঈদের নামাজের জন্য জাতীয় ঈদগাহ মাঠ প্রস্তুতের কাজ পঞ্চম রমজান থেকে শুরু করা হয়। সেই হিসাবে মাঠটি পুরোপুরি প্রস্তুত করতে ২৩ দিন সময় লেগেছে। দৈনিক শতাধিক কর্মী এতে কাজ করেছেন। আর এতে ১ কোটি ১৫ লাখ টাকার মতো খরচ হচ্ছে।

মাঠ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেসার্স আবুল হক অ্যান্ড সন্স জানিয়েছে,আবহাওয়ার তীব্রতা বিবেচনায় এবার মাঠের মধ্যে বেশি পরিমাণে ফ্যান রাখা হয়েছে। তাঁর হিসাবে এবার সিলিং ও স্ট্যান্ড ফ্যান—সব মিলিয়ে ১ হাজার ১০০–এর বেশি রাখা হয়েছে। এর মধ্যে সিলিং ফ্যানের সংখ্যা ৯০০–এর মতো।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, মাঠের প্যান্ডেল তৈরি করতে ৪৩ হাজারের বেশি বাঁশ ব্যবহার করা হয়েছে। রশি ব্যবহার করা হয়েছে ১৫ টনের বেশি। বৃষ্টি থেকে মুসল্লিদের রক্ষা করতে প্রায় ১ হাজার ৯০০টি ত্রিপল টাঙানো হয়েছে। টিউবলাইট লাগানো হয়েছে প্রায় ৯০০টি।

তিনি আরো জানান, জাতীয় ঈদগাহ ময়দানে এবার অতি গুরুত্বপূর্ণ ৩৩০ জনের (২৫০ পুরুষ ও ৮০ নারী) জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য একটি ফটক, জনসাধারণের জন্য দুটি ফটক (একটি পুরুষদের জন্য, আরেকটি নারীদের জন্য) রাখা হয়েছে। একসঙ্গে ১১৩ জন পুরুষ ও ২৭ জন নারীর অজুর ব্যবস্থা রাখা হয়েছে।

জনপ্রিয়

জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত

প্রকাশ : ১০:০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫