ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বিপণী বিতানে কেনাকাটার ধুম

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০৪:১১:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ৭৩ বার নিউজটি পড়া হয়েছে

পরিবার-স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শেষ মুহূর্তে রাজধানীর বিপণী বিতানগুলোতে কেনাকাটার ধুম লেগেছে।

চাঁদ রাতে ঢাকার মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউ মার্কেট, নিউ এলিফ্যান্ট রোড, বেইলি রোড ও বিজয় সরণি এলাকার বিভিন্ন বিপণী বিতান ঘুরে এ চিত্র দেখা গেছে।

বিশেষ করে শহরের বিভিন্ন মার্কেট, শপিং সেন্টার আর সড়ক সংলগ্ন বিপণী বিতানগুলোতে ছিল উপচে পড়া ভিড়।

ধানমন্ডির দুটি অভিজাত শপিং মল এবং এলিফ্যান্ট রোডে গিয়ে দেখা যায় ক্রেতাদের প্রচণ্ড ভিড়। বিক্রিও চলছিল বেশ।

ক্রেতারা জানান, ঈদের মূল কেনাকাটা শেষ। তবে শেষ মুহূর্তে জুতা, স্যান্ডেল, প্রসাধনীর জন্যই শপিং মলগুলোতে মানুষ ভিড় করছে মার্কেটে। তাছাড়া এবার তুলনামূলক সহনশীল ঈদের বাজার। মানুষ কেনাকাটা করতে পারছে বেশ আনন্দে।

ব্যবসায়ীরা বলছেন, এবার চাঁদাবাজি, ছিনতাইয়ের মতো ঘটনা নেই বললেই চলে। প্রশাসনও প্রত্যাশা মতো সহায়তা করছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় ক্রেতা-ব্যবসায়ী উভয় পক্ষ নিশ্চিন্ত। ফলে রাত যতই হোক তাতে কোনো সমস্যা হচ্ছে না।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) নজরুল সিলাম দোওনিক গণমাধ্যমকে বলেন, রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে পুলিশ। বিশেষ করে যেসব ব্যাংকের ভল্টে বড় অংকের অর্থ মজুদ থাকে, জুয়েলারী দোকান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তায় বিশেষ নির্দেশনা মতো কাজ শুরু হয়েছে। আবাসিক এলাকাগুলোতেও একইভাবে নিরাপত্তা বলয়ে ঘেরা হবে। পুলিশের পক্ষ থেকে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে চাই। আপনারা নিশ্চিন্তে ঈদের আনন্দ উপভোগ করুন। পুলিশ জেগে আছে।

জনপ্রিয়

রাজধানীর বিপণী বিতানে কেনাকাটার ধুম

প্রকাশ : ০৪:১১:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫