জুলাই বিপ্লবের পর শেখ হাসিনার মদদপুষ্টদের বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরানো হলেও খোদ রাজধানীতে রামপুরা একরামুন্নেসা ডিগ্রী কলেজের অধ্যক্ষ পদে বসে আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম সোহরাওয়ার্দী। তিনি আওয়ামী রীগ আমলে সিনিয়রদের ডিঙিয়ে রাতারাতি একাধিক পদোন্নতি নিয়ে অধ্যক্ষ হয়ে যান। সোহরাওয়ার্দী রামপুরা ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন- তখন কমিটির সভাপতি ছিলেন এম এ কাইউম।
ইবি ছাত্রলীগ, রামপুরা আওয়ামী লীগ ও কলেজ সংশ্লিষ্টরাসহ একাধিক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে চেষ্টা করেও অধ্যক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
নতুন বাংলাদেশে সব প্রতিষ্ঠান থেকে আওয়ামী রীগ আমলের লুটেরাদের চিহ্নিত করে সরানো হরেও এই অধ্যক্ষ কিভাবে টিকে রইলেন- তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর পরিচালনা পর্ষদ কেন বিষয়টি খেয়াল করছে না এ নিয়ে বিতর্ক বাড়ছে অভিভাবক, শিক্ষার্থী ও জুলাই বিপ্লবের ছাত্র-জনতা।
নিজস্ব প্রতিবেদক 









