ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরো বদলে যাচ্ছেন তসলিমা নাসরিন?

  • Reporter Name
  • প্রকাশ : ০৪:২৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ৭৯ বার নিউজটি পড়া হয়েছে

দেশান্তরি প্রবাসী লেখক আলোচিত তসলিমা নাসরিন বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে দেশে ফিরতে পারেননি।

তখন তাকে শেখ হাসিনার সরকারের কট্টর নিন্দুক হিসেবে দেখা গেলেও হঠাৎ বদলে গেছেন তিনি।

নতুন সরকার ক্ষমতায় আসার পর কিছুদিন তিনি এতটা কট্টরভাবে অন্তর্বর্তী সরকারের বিরোধিতা করেননি। এই সময়ের ফেসবুক পোস্ট ও অন্যান্য সামাজিক মাধ্যমে যেসব ভাষ্য তিনি দিয়েছেন তা এ কথাই বলছে।

কিন্তু দুই মাস ধরে আওয়ামী লীগের পক্ষ নিয়ে নতুন সরকারের কঠোর সমালোচনা করছেন ফেসবুকে এই ভারতে অবস্থানকারী লেখক।

৮৪ জন আওয়ামী লীগপন্থী আইনজীবিকে জেলে পাঠানো নিয়ে কিছুদিন আগে সরকারের সমালোচনা করে পোস্ট দেন তিনি।

পোস্টে বলেন, “আওয়ামী পন্থী ৮৪ জন আইনজীবিকে জেলে পোরা হলো। এই নির্যাতন কার আদেশে হচ্ছে? ইউনুস সাহেবের আদেশে। ইউনুস সাহেব ইসরায়েলের মতো রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছেন আওয়ামী পন্থীদের ওপর। তাঁর চোখে আওয়ামী পন্থীরা হামাস ছাড়া কিছু নয়। নেতানিয়াহু যেমন নিশ্চিহ্ন করতে চান হামাসকে। ইউনুস সাহেবও তেমন নিশ্চিহ্ন করতে চান আওয়ামী লীগকে। সব রাষ্ট্রীয় সন্ত্রাসে বোমাবাজি নেই। কিছু রাষ্ট্রীয় সন্ত্রাস শান্তিময় নোবেল দিয়ে আড়াল করা হয়।”

Tag :
জনপ্রিয়

আরো বদলে যাচ্ছেন তসলিমা নাসরিন?

প্রকাশ : ০৪:২৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫