রাজধানীর বাড্ডায় একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে চুরি করা ২৫ লাখ টাকার মধ্যে ১১ লাখ ৬৬ হাজার টাকসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।
তারা হচ্ছেন- মো. মাসুম কাজী (৪৫), ২। মোছা. মুক্তা আক্তার ওরফে মরিয়ম আক্তার মুক্তা (২৪) এবং ৩। মো. মাসুম মোল্লা (১৯)।
প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার (১৫ এপ্রিল.) রাত সোয়া ২টায় কক্সবাজারের কলাতলী এলাকার সি নাইট রিসোর্টে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, বাড্ডা এলাকার কুমিল্লাপাড়া লিংক রোডে পাথর ও কয়লার আমদানি-রপ্তানির ব্যবসা করেন মো. শরীফ হুমায়ুন কবির। তিনি তার প্রতিষ্ঠানের কর্মচারী মোঃ মাসুদ কাজীকে গত ১৩ এপ্রিল দুপুর আড়াইটার দিকে ডাচবাংলা ব্যাংকে ১৫ লাখ ২৮ হাজার টাকা জমা করার জন্য পাঠান।
কিন্তু মাসুদ টাকা জমা না দিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। শরীফ মাসুদের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল নম্বর বন্ধ পান। এ ঘটনায় শরীফের অভিযোগের ভিত্তিতে কর্মচারী মাসুদসহ তিনজনের বিরুদ্ধে বাড্ডা থানায় ১৪ এপ্রিল একটি মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃতরা উদ্ধারকৃত টাকা চুরি করেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।
Reporter Name 




















