ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পথে পথে নেত্রীকে স্বাগত জানাবেন নেতাকর্মীরা

আজ দেশে ফিরছেন খালেদা জিয়া

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০৯:৫২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ১০১ বার নিউজটি পড়া হয়েছে

যুক্তরাজ্যের লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) আজ সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। খালেদা জিয়ার সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।
জানা গেছে, বাংলাদেশ সময় সোমবার রাত ৯টা ১০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। তাকে বিদায় জানান ছেলে তারেক রহমান। ঢাকায় বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থেকে চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাবেন। দীর্ঘদিন পর খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে নেতাকর্মীরা উৎফুল্ল। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত পথে পথে তাকে স্বাগত জানাবেন নেতাকর্মীরা। এ নিয়ে বড় প্রস্তুতির কথা জানিয়েছে দলটি। বিএনপি ও এর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীর মধ্যে কারা কোথায় অবস্থান নেবেন, তারা কী করতে পারবেন, কী করতে পারবেন না, সে বিষয়ে কিছু দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।
এদিকে খালেদা জিয়াকে বরণ করে নিতে প্রস্তুত করা হয়েছে তার বহু স্মৃতির ঠিকানা গুলশানের ফিরোজা। চারদিকে দেয়াল ঘেরা, সামনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কক্ষ। পালাক্রমে পাহারা দিচ্ছে পুলিশ এবং চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যরা। বাসার ভেতরের সব কক্ষগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও শেষ হয়েছে। সামনের সবুজ আঙিনায় ফুল গাছের টব দিয়ে সাজানো হয়েছে।
জুবাইদার জন্য প্রস্তুত মাহবুব ভবন : দেশে ফিরে জুবাইদা রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর সড়কের তার বাবার বাসা ‘মাহবুব ভবনে’ উঠবেন বলে জানা গেছে।
ডা. জুবাইদা রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে ধানমন্ডির ৫ নম্বর সড়কের ‘মাহবুব ভবন’। তার বাবা প্রয়াত মাহবুব আলী খান ছিলেন নৌবাহিনীর প্রধান। ওই ভবনে এখন তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু, বড় বোন শাহীনা জামানসহ পরিবারের অন্য সদস্যরা বাস করেন।
ইতোমধ্যে বাসার পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপন থেকে শুরু করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তার নিরাপত্তার ঝুঁকি রয়েছে জানিয়ে এ বাসায় পুলিশ পাহারা, আর্চওয়ে বসানোর জন্য পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার। তবে নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মন বলেন, বাসার সাজসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা, পানি-বিদ্যুৎ-গ্যাস ও জেনারেটরের কাজ চলছে। জুবাইদা রহমানের জন্য আলাদা গাড়ি ও তার নিরাপত্তার সঙ্গে নিয়োজিত সদস্যদেরও গাড়ির ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
রুমন বলেন, ‘বাসভবনের তিন দিকে বিভিন্ন জনের বাসা-অ্যাপার্টমেন্ট রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নির্দেশনা দিয়েছেন নিরাপত্তার নামে এমন কিছু করতে যেয়েও না যাতে প্রতিবেশীদের কোনো অসুবিধা হয়, যাতে লোকজনকে ডিস্টার্ভ না করা হয়।

পথে পথে নেত্রীকে স্বাগত জানাবেন নেতাকর্মীরা

আজ দেশে ফিরছেন খালেদা জিয়া

প্রকাশ : ০৯:৫২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫