ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ঈদুল আজহার ছুটি ১০ দিন

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০২:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ৫৩ বার নিউজটি পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্র্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই ছুটি ঘোষণা করেছে।
মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ছুটির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হবে আগামী ৫ জুন থেকে টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন। তবে ১৭ জুন ও ২৪ জুন সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে।
এ বছর পবিত্র ঈদুল ফিতরেও ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়েছিল।
অবশ্য এই ছুটি শুরুর দুই দিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা ছিল।

জনপ্রিয়

এবার ঈদুল আজহার ছুটি ১০ দিন

প্রকাশ : ০২:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫