ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০২:২৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ১১৮ বার নিউজটি পড়া হয়েছে

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে মোট ৬০ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বুধবার বিকেলে এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পরীক্ষার্থীরা তাদের নিবন্ধন পরীক্ষার রোল এবং ব্যাচ নম্বর ব্যবহার করে এনটিআরসিএ-এর দুটি ওয়েবসাইটেরযেকোনো একটি থেকে ফল জানতে পারবেন। ওয়েবসাইটগুলো হলো—
২০২৩ সালের ২ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। এই ধাপে রেকর্ডসংখ্যক প্রায় ১৯ লাখ প্রার্থী আবেদন করেন। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ১৫ মার্চ। এরপর গত বছরের ১৪ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল, যেখানে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হন এবং পাসের হার ছিল ২৪ শতাংশ।

এনটিআরসিএ ২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন সনদ দিয়ে আসছে। তবে প্রথম ১০ বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সরকার এনটিআরসিএকে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও প্রদান করে। এরপর থেকে পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত এনটিআরসিএ মোট ১ লাখ ৩২ হাজার ৮৯৮ জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে।

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ

প্রকাশ : ০২:২৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫