ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
নগর ভবনে ইশরাক সমর্থকদের আন্দোলন

বিক্ষোভে বন্ধ নাগরিক সেবা, দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বললেন আসিফ মাহমুদ

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০৩:২৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৮৮ বার নিউজটি পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ফটকে তালা দিয়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইশরাক সমর্থকরা। ইশরাক হোসেনের শপথ ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চেয়ে ৩৬ দিন যাবৎ আন্দোলন করছেন তারা। অবরুদ্ধ নগর ভবনে চলছে না কোনো ধরনের দাপ্তরিক কাজ কিংবা নাগরিক সেবা।
বৃহস্পতিবার সকাল থেকেই বিগত কয়েক দিনের মতো বিভিন্ন ওয়ার্ড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দলে দলে নগর ভবনের সামনে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। এরপর অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা।
আন্দোলনকারীদের দাবি, আদালতের রায় বাস্তবায়ন করে ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। একই সঙ্গে মিথ্যাচার করার অভিযোগ জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন তারা।
তারা বলেন, নগরবাসীর ভোটে নির্বাচিত মেয়রের শপথ নিয়ে সরকার ষড়যন্ত্র করছে, বিশেষ করে উপদেষ্টা আসিফ মাহমুদ এই শপথ আটকে রেখেছেন। আন্দোলন নিয়ে মিথ্যাচার করছেন, আমরা তার পদত্যাগ চাই।
এদিনও সেবা নিতে এসে ফিরে যেতে হয় অনেক সেবাপ্রার্থীকে। তারা জানান, ইশরাক হোসেন বলেছেন সব ধরনের সনদ এবং ট্রেড লাইসেন্সসহ যাবতীয় জরুরি সেবা চালু করা হবে-এই খবর দেখে আশা নিয়ে এসেছেন হয়তো সেবা পাবেন। কিন্তু ফটকে তালা দেখে ফিরে যেতে হয় খালি হাতে।
জন্ম নিবন্ধন সংশোধনের জন্য চকবাজার থেকে এসেছেন তাহমিদ ইশরাক নামে এক তরুণ। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য জন্ম সনদ জমা দিতে হবে। তবে তার জন্ম সনদে কিছু ভুল থাকায় তা সংশোধন করা প্রয়োজন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু হয়ে গেছে। ভুল জন্ম নিবন্ধন জমা দিলে সার্টিফিকেটও ভুল আসবে, এ জন্য সংশোধন করতে চাচ্ছি। খবরে দেখলাম, ইশরাক বলেছেন জরুরি সেবা দেওয়া হবে, দেখেই এসেছি। কিন্তু অফিস তো এখনো বন্ধ।
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে একটু সমস্যা চলছে। আমরা এ বিষয় নিয়ে উদ্বিগ্ন। সেখানে নাগরিক সেবা যেভাবে বিঘ্নিত হচ্ছে, এখন আর বসে থাকার সুযোগ নেই। খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন সভাকক্ষে ‘উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন পাবলিক লাইব্রেরি উদ্বোধন’ অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন।
তিনি আরও বলেন, এক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশনে আমাদের চ্যালেঞ্জ আছে। সেখানে স্বাভাবিক কার্যক্রম স্বভাবতই ব্যাহত হচ্ছে। আমরা চেষ্টা করছি, যতটা সম্ভব বাইরে থেকে হলেও নাগরিক সেবা কন্টিনিউ রাখা এবং সেটা কাভার করা।

জনপ্রিয়

নগর ভবনে ইশরাক সমর্থকদের আন্দোলন

বিক্ষোভে বন্ধ নাগরিক সেবা, দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বললেন আসিফ মাহমুদ

প্রকাশ : ০৩:২৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫