মাঠ প্রশাসন ঢেলে সাজানোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার একযোগে ৫১ কর্মকর্তাকে বদলি করেছে ইসি।
মঙ্গলবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে হয়, পল্লবী থানা নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ রাজিয়া সুলতানা, ডেমরা থানা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব এবং কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেনকে বদলি করা হলেও তাদের অংশটুকু সংশোধন করে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা আগামী ২২ জুলাই তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় আগামী ২৩ জুলাই তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
ব্রেকিং নিউজ
ইসির ৫১ কর্মকর্তাকে বদলি
-
দেশ প্রতিবেদক - প্রকাশ : ০৩:০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- ৮৮ বার নিউজটি পড়া হয়েছে
Tag :
ইসির ৫১ কর্মকর্তাকে বদলি
জনপ্রিয়

















