ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়োজনে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ১২:২৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ১০৯ বার নিউজটি পড়া হয়েছে

এনসিপি সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের পরিবারের সদস্যরা নিজ উদ্যোগে মরদেহ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। তবে প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।
শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে।
উল্লেখ্য, গত বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থল ও গাড়ি বহরে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হয় আইনশৃঙ্খলা বাহিনীও। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি ও এক ইউএনওর গাড়িতে। এই সংঘর্ষে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

জনপ্রিয়

প্রয়োজনে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ : ১২:২৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫