ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্যাপক ক্ষতি হয়েছে ১৩ গাড়িসহ আশপাশের স্থাপনার

রংপুরে গ্যাসস্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১, আহত ২০

রংপুরে একটি এলপিজি গ্যাস স্টেশনে মেরামতের সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। এছাড়া ওই গ্যাস স্টেশনে দাঁড়িয়ে থাকা আরও ১৩ গাড়িসহ আশপাশের দোকান ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।
শনিবার দুপুরে নগরীর ব্যস্ততম সিও বাজার এলাকায় এলপিজি অটো গ্যাস অ্যান্ড কনভার্সন সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলপিজি স্টেশনটির একটি রিজার্ভ ট্যাংকে গ্যাস লিকেজ দেখা দেয়। সেটি মেরামতের সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা উচ্চচাপে গ্যাস ট্যাঙ্ক হঠাৎ বিস্ফোরিত হয়। আগুন ধরে যায় পাশে থাকা অন্তত তিনটি গাড়িতে। এতে পাম্পে দাঁড়িয়ে থাকা ১৩টি মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স, নিকটস্থ কয়েকটি দোকান ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় প্রধান সড়ক দিয়ে চলাচলরত একটি যাত্রীবাহী বাসও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সিও বাজারের এলপিজি অটো গ্যাস সেন্টারে মেরামতের কাজ চলাকালে হঠাৎ গ্যাস ট্যাংকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ট্যাংক ও যন্ত্রপাতি ছিটকে পড়ে। আশপাশে রাখা অন্তত ২০টি অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস এবং মহাসড়কে চলাচলকারী দুটি বাসও ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী এবং অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। ঘটনার পর এলাকার যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয় এবং সাধারণ জনগণকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম বলেন, আহতদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার হওয়া এক অজ্ঞাত ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে নিশ্চিত করেন তিনি।
তিনি আরও বলেন, স্টেশনটির গ্যাস সংরক্ষণ ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরেই অবহেলা ছিল। ঠিকমতো রক্ষণাবেক্ষণ না হওয়ায় এই দুর্ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, বিস্ফোরণে আহত একজন পুরুষ (৪৫) হাসপাতালে মারা গেছেন। তাঁর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গ্যাস স্টেশনের লাইসেন্স, নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ নীতিমালা পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রংপুর সিটি করপোরেশনের এক কর্মকর্তা।

Tag :
জনপ্রিয়

ব্যাপক ক্ষতি হয়েছে ১৩ গাড়িসহ আশপাশের স্থাপনার

রংপুরে গ্যাসস্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১, আহত ২০

প্রকাশ : ০১:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫