দলীয় প্রধান প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না বলে রাজনৈতিক দলগুলোকে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এ সিদ্ধান্তের ওপর জাতীয় সনদে কোনো দল চাইলে নোট অব ডিসেন্ট দিতে পারবে। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ১৭তম দিনের আলোচনার শুরুতে এ কথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদে দলীয় প্রধান থাকতে পারবেন না বলে অধিকাংশ দল একমত হয়েছে। কিছু দল এ বিষয়ে ভিন্নমত ব্যক্ত করেছেন, তাদের নোট অব ডিসেন্ট দেওয়ার সুযোগ রাখা হবে।
বিএনপি, এলডিপি, লেবার পার্টি ও এনডিএমসহ বেশ কয়েকটি দল রাজনৈতিক দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী হিসেবে রাখতে চায়। অন্যদিকে, অধ্যাপক আলী রীয়াজের মন্তব্যে সমর্থন দিয়েছে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বেশ কয়েকটি দল।
আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের অনুরোধ যারা নোট অব ডিসেন্ট দিতে উৎসাহী, যদি আপনারা প্রয়োজন মনে করেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন। এটা আমাদের অনুরোধ। কিন্তু আমরা অতীত যেভাবে নোট অব ডিসেন্টের কথা বলা আছে, সেভাবে জাতীয় সনদে তারা নোট অব ডিসেন্ট দিতে পারবে। এটা সিদ্ধান্ত হিসেবে আপনাদের জানালাম।
এদিনের আলোচ্য সূচি ছিল প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান (সিদ্ধান্ত গ্রহণ), তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিষয়ে রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে একটি সমন্বিত প্রস্তাব সর্বশেষ আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ এবং নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত।
ব্রেকিং নিউজ
ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত
একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান থাকতে পারবেন না
-
দেশ প্রতিবেদক - প্রকাশ : ০২:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- ১০৯ বার নিউজটি পড়া হয়েছে
জনপ্রিয়










