ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সীমানা নির্ধারণ

গাজীপুরে আসন বাড়ছে, কমছে বাগেরহাটে

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০২:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ১০৭ বার নিউজটি পড়া হয়েছে

সবচেয়ে বেশি ভোটার গাজীপুর জেলায়। আর সবচেয়ে কম বাগেরহাটে। এজন্য সীমানা নির্ধারণ কারিগরি কমিটি গাজীপুরে একটি আসন বাড়াতে ও বাগেরহাটে একটি আসন কমানোর জন্য প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি আনোয়ারুল জানান, কারিগরি কমিটি বলেছে সবচেয়ে বেশি ভোটার যেই আসনে, সেখানে একটি আসন বাড়াতে। আর যেখানে সবচেয়ে কম ভোটার সেখানে একটি আসন কমানোর বিষয়ে প্রস্তাব করেছে।

তিনি আরও জানান, ৪২টি সংসদীয় আসন সীমানা পুনঃনির্ধারন করতে সুপারিশ করেছে বিশেষজ্ঞ ও কারিগরি কমিটি, সবকিছু বিবেচনা নিয়ে ৩৯ আসনে পরিবর্তন সিদ্ধান্ত নিয়েছে ইসি। প্রতি আসনে ৪ লাখ ২০ হাজার ৫০০ জন গড় ভোটার ধরে সবচেয়ে বেশি ভোটার গাজীপুরে হওয়ায় সেখানে ১টি আসন বাড়ানোর সুপারিশ এবং বাগেরহাটে ১টি আসন কমানোর সুপারিশ সংসদীয় আসন বিন্যাস বিশেষজ্ঞ ও কারিগরি কমিটির।

মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, পঞ্চগড় ১ ও ২, রংপুর ৩, সিরাজগঞ্জ ১ ও ২, সাতক্ষীরা ৩ ও ৪, শরিয়তপুর ২ ও ৩, ঢাকা ২,৩,৭,১০,১৪ ও ১৯, গাজীপুর ১,২,৩,৫ ও ৬, নারায়ণগঞ্জ ৩,৪ ও ৫, সিলেট ১ ও ৩, কুমিল্লা ১,২,১০ ও ১১, নোয়াখালী ১,২,৪,৫, চট্রগ্রাম ৭ ও ৮, বাগেরহাট ২ ও ৩, খুলনা (আগেরটাই) পরিবর্তন হয়নি। এসব আসনে সীমানা পুনঃনির্ধারণ হবে, যদি কারও আপত্তি থাকে তা নিষ্পত্তি করে চূড়ান্ত আদেশ ১০ আগস্ট।

তিনি বলেন, সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনে সীমানা নির্ধারণ করার দায়িত্ব কমিশনের। এই সীমানা নির্ধারণে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়। ঐকমত্য কমিশনের সুপারিশ নেওয়া হয়। একটা বিশেষজ্ঞ টিম গঠন করা হয়। নানা বিষয় গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণ করা হয়। ২০২২ সালের জনশুমারির কিছু তথ্য নেওয়া হয়।

Tag :
জনপ্রিয়

সীমানা নির্ধারণ

গাজীপুরে আসন বাড়ছে, কমছে বাগেরহাটে

প্রকাশ : ০২:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫