টানা কয়েকদিনের বৃষ্টিতে বাজারে সবজির সরবরাহ কমেছে। এতে সব ধরনের সবজির দাম কিছুটা বেড়েছে। সঙ্গে দীর্ঘদিন নিম্নমুখী থাকা ফার্মের মুরগির ডিমের দামও কিছুটা বাড়তি। তবে ব্রয়লার মুরগির দাম খুব বেশি না বাড়লেও সোনালি জাতের মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়েছে।
শুক্রবার রাজধানীর রামপুরা,খিলগাঁও, মালিবাগ ও বাড্ডাসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
গত সপ্তাহে ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছে প্রতি ডজন ১২০ টাকায়, এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। সেই হিসেবে ডিমের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
সবজি বিক্রেতারা বলছেন, আলু ও পেঁপে ছাড়া বাকি সব সবজি ৬০ টাকার বেশি দরে কিনতে হচ্ছে। টানা কয়েকদিনের বৃষ্টি সবজির চড়া দামকে আরও উসকে দিয়েছে।
বাজারে প্রতিকেজি বেগুন, ঝিঙা, কচুর লতি, করলা কিনতে ভোক্তাকে খরচ করতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত। যা ৫-৬ দিন আগেও খানিকটা কমে এসেছিল। বৃষ্টির কারণে আবারও বাড়ছে।
ঢেঁড়স, পটল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। তবে পেঁপে পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৪০ টাকার মধ্যে। টমেটোর দাম উঠেছে ১৮০ থেকে ২০০ টাকা প্রতিকেজি।
সবজির পাশাপাশি শাক কিনতেও স্বস্তি নেই। এক আঁটি লালশাক কিনতে কমপ¶ে ২০ টাকা লাগছে। বাজারে লাউশাক, কলমিশাক, কচুশাক এবং পুঁইশাক পাওয়া যাচ্ছে বেশি। এর মধ্যে কলমি ও লালশাকের দামই সবচেয়ে কম। লাউশাক কিনতে খরচ হচ্ছে বাজারভেদে ৪০ থেকে ৫০ টাকা, কলমিশাক ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত প্রতিআঁটি বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগির দামে খানিকটা স্থিতিশীলতা ল¶্য করা গেলেও বেড়েছে সোনালি জাতের মুরগির দাম। প্রতিকেজি ব্রয়লার মুরগি বাজারভেদে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকার মধ্যে। তবে প্রতিকেজি সোনালি মুরগির দাম বেড়ে ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কয়েকদিন আগেও যা বিক্রি হয়েছে ২৮০ থেকে ৩০০ টাকায়।
এ ছাড়াও ফার্মের মুরগির ডিমের দামও বেড়েছে। প্রতিডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। যা কয়েকদিন আগে ১২০ থেকে ১২৫ টাকার মধ্যে ছিল।
বাজারে মাছের দামও বাড়তি। এক কেজির চেয়ে বেশি ওজনের ইলিশ প্রতিকেজি বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকায়। বেড়েছে গরিবের মাছ হিসেবে পরিচিত পাঙাসের দামও। বড় আকারের পাঙাস প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৮০ টাকা দরে। ৬ কেজি ওজনের কাতলা মাছ প্রতি কেজি ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছোট চিংড়ি প্রতিকেজি ৬০০ থেকে ৭০০ টাকা, ফলই ৪৫০ টাকা কেজি, পাবদা ৪৫০ টাকা ও তেলাপিয়া ২২০ কেজি দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, বাজারে বড় মাছের বিক্রি কিছুটা কম। তাছাড়া গত দুইদিন মাছের সরবরাহ কিছুটা কম থাকায় দাম কিছুটা বেড়েছে। আবার সকাল থেকে বৃষ্টির কারণে ক্রেতার সংখ্যাও কিছুটা কম। বাজারে মাছ কম থাকায় বিক্রেতারা দাম বেশি চাচ্ছেন। তবে ইলিশের দাম বাড়তে বাড়তে এখন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে বলে মনে করছেন তারা।
এদিকে,চালের দাম কমার কোনো প্রবণতা নেই বাজারে। প্রায় দেড় মাস ধরে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে চাল। মোটা চালের দামই এখন ৬০ টাকার ওপরে। মাঝারি মানের এক ধরনের কিছু মিনিকেট ও নাজিরশাইল রয়েছে, যা শুধু ৬৫ থেকে ৭০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া বাকি সব চালের কেজি ৭৫ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।
ব্রেকিং নিউজ
মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ
বৃষ্টিতে বেড়েছে ডিম-মুরগির দাম, মাছ ও সবজিতেও অস্বস্তি
-
দেশ প্রতিবেদক - প্রকাশ : ১২:৫২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- ১৭৫ বার নিউজটি পড়া হয়েছে
Tag :
বাজার
জনপ্রিয়










