ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সাংবাদিক হত্যায় অংশ নেওয়া সাতজন গ্রেপ্তার

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া পাঁচজনকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী বেগম, স্বাধীন, আল আমিন ও সুমন। পরে মামলার অন্য দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

সাংবাদিক আসাদুজ্জামাম তুহিনকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা করা হয়। হত্যার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় ফেসবুকে। সিসিটিভি ফুটেজে হত্যাকারীদের স্পষ্ট চেনা যায়। হত্যায় অংশ নিয়েছিল গ্রেপ্তার হওয়া সাতজন।

তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

জনপ্রিয়

গাজীপুরে সাংবাদিক হত্যায় অংশ নেওয়া সাতজন গ্রেপ্তার

প্রকাশ : ০৭:০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫