ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন : সিইসি 

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০৫:৫০:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৬৭ বার নিউজটি পড়া হয়েছে

আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল ঘোষণার দুই মাস আগে ভোটের তারিখ জানিয়ে দেওয়া হবে। নানা চ্যালেঞ্জ সত্ত্বেও নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের কাছে অস্ত্রের চেয়ে এখন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

শনিবার বিকালে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে ডিসি-এসপিদের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এর আগে সকালে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভা করেন।

সিইসি বলেন, শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই। তফসিল ঘোষণার দুই মাস আগে ভোটের তারিখ জানিয়ে দেওয়া হবে। নানা চ্যালেঞ্জ সত্ত্বেও স্বল্প সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি ব্যবস্থায় জনগণের আস্থা পুনঃস্থাপন এখন বড় চ্যালেঞ্জ। মানুষ এই ব্যবস্থার প্রতি আস্থা হারিয়েছে। তাদের আবার ভোটকেন্দ্রে ফিরিয়ে আনা বড় কাজ হবে।

নাসির উদ্দিন জোর দিয়ে বলেন, জাতীয় নির্বাচনে ইসি কোনো দল বা গোষ্ঠীর পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। আমরা দেশের ১৮ কোটি মানুষের পক্ষ থেকে কাজ করব।

ভোটাধিকার প্রয়োগে সবাইকে আহ্বান জানিয়ে সিইসি বলেন, ভোট দেওয়া শুধু নাগরিক দায়িত্ব নয়, এটি নৈতিক দায়িত্বও। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছভাবে আয়োজনের জন্য ইসি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান সিইসি।

এআই ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার মারাত্মক চ্যালেঞ্জ হয়ে গেছে বলেও মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, ‘পেশাদার সাংবাদিকরা নির্বাচনকে সুষ্ঠু ও জবাবদিহিমূলক করার জন্য ভূমিকা রাখবেন, এটা ভালো দিক। কিন্তু যারা ফেসবুক সাংবাদিক হয়েছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিভিন্ন খণ্ডিত বক্তব্য প্রকাশ করেন। তাঁদের বিরুদ্ধে কী করা যায়, আমরা ভেবে দেখছি।’

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন : সিইসি 

প্রকাশ : ০৫:৫০:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫