সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে চলতি মাসের শেষে। এছাড়া প্রাথমিকের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগবিধিতেও পারবির্তন আনা হচ্ছে। ফলে নতুন করে অনেকেরই পদোন্নতির সুযোগ তৈরি হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী শিক্ষক (সংগীত) পদে দুই হাজার ৫৮৩ ও সহকারী শিক্ষক (শরীরচর্চা) পদে দুই হাজার ৫৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
এরই মধ্যে নিয়োগবিধি সংশোধনের কাজ প্রায় চূড়ান্ত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
নিয়োগবিধিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। বাতিল করা হয়েছে নারী কোটা ও পোষ্য কোটা। এই বিধিমালা প্রস্তুত করে অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর, বিভাগ, জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগবিধিতেও আসছে পরিবর্তন। এসব প্রতিষ্ঠানে অনেক পদেই পদোন্নতি হতো না, সেখানেও পদোন্নতির সুযোগ রাখা হচ্ছে নতুন চাকরিবিধিতে।
ব্রেকিং নিউজ
পরিবর্তন হচ্ছে নিয়োগবিধি
আসছে প্রাথমিকের বড় নিয়োগ
-
দেশ প্রতিবেদক - প্রকাশ : ০২:৩০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- ১৯২ বার নিউজটি পড়া হয়েছে
Tag :
প্রাথমিকের বড় নিয়োগ
জনপ্রিয়


















