ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁসির রায়ে কষ্ট পেয়েছেন আইনজীবী আমির হোসেন

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ১০:২৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৮৫ বার নিউজটি পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ে কষ্ট পেয়েছেন আইনজীবী আমির হোসেন।

সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি।

আমির হোসেন বলেন, রায়টা আমার পক্ষে হয়নি। এজন্য আমি কষ্ট লালন করতেছি। আসামিদের ফাঁসির রায়ে আমি কষ্ট পেয়েছি।

শেখ হাসিনার সঙ্গে আপনি কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করেছেন কি-না- এমন প্রশ্নের জবাবে তার আইনজীবী আমির হোসেন বলেন, আমি চেষ্টা করিনি। চেষ্টা করার কোনো বিধানও নেই। ওনারাও আমার সঙ্গে কোনো যোগাযোগের চেষ্টা এবং কোনো সহায়তাও করেনি। প্রচ্ছন্নভাবেও যদি কোনো সহায়তা করতো সেটা আমার জন্য আরো ভালো হতো, কিন্তু সেটা কেউ করেনি। আইনগতভাবে বিধানও নেই।
রাজসাক্ষী আব্দুল্লাহ আল-মামুনের প্রসঙ্গে তিনি বলেন, উনি আমার মক্কেল না। ওনার সম্পর্কে আমার কোনো কথা বলাও ঠিক না। যারা আমার আসামি না তার পক্ষে আমি কেন বলব, এটা বলা ঠিক না, এটা সমীচীন না।

জনপ্রিয়

ফাঁসির রায়ে কষ্ট পেয়েছেন আইনজীবী আমির হোসেন

প্রকাশ : ১০:২৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫