জাতীয় নির্বাচনকে সামনে চূড়ান্ত ভোটার তালিকা করেছে নির্বাচন কমিশন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ এবং মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২। এ ছাড়া তৃতীয় লিঙ্গের এক হাজার ২৩৪ জন ভোটার রয়েছেন।
তালিকা পর্যালোচনা করে দেখা যায়, পুরুষ ভোটার বৃদ্ধির হার ২.২৯ শতাংশ, আর নারী ভোটার বৃদ্ধির হার ৪.১৬ শতাংশ। নতুন তালিকায় নারী ভোটার বেড়েছে। অতীতে বিমুখ থাকায় নারী ভোটাররের সংখ্যা কম ছিল। এবার তার পরিবর্তন ঘটেছে।
চলতি বছরের ৩১ অক্টোবর যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে তারাও এ ভোটার তালিকাতে যুক্ত হয়েছেন। ফলে এসব তরুণ ভোটারও আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।
দেশ প্রতিবেদক 









