ঢাকা ১১:০০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট

সেমির দুয়ারে বাংলাদেশ

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশ : ১০:২১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৭২ বার নিউজটি পড়া হয়েছে

বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারলো না আফগানিস্তান। এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে আগে ব্যাটিংয়ে নেমে ৮ বল বাকি থাকতেই ৭৮ রানে গুঁটিয়ে যায় আফগানিস্তান।
সোমবার গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে রান তাড়ায় ১৩.৩ ওভারেই ৮ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ ‘এ’ দল। গতবারের চ্যাম্পিয়নদের গুঁড়িয়ে সেমিফাইনালে এক পা রেখেই আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
হংকং ও আফগানিস্তানের সঙ্গে টানা দুই জয়ে ৪ পয়েন্টে ‘এ’ গ্রুপের শীর্ষে বাংলাদেশ। সমান ম্যাচে ২ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় শ্রীলঙ্কা ও তৃতীয় আফগানিস্তান। আগের হংকং ম্যাচে ১১ ওভারেই ১৭১ রান তুলে ফেলায় রান রেটেও লঙ্কান (১.৩৪১) ও আফগানদের (-১.১৮২) চেয়ে যোজন যোজন এগিয়ে বাংলাদেশ (৪.০৭৯)। তাই শেষ ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের সঙ্গে হারলেও আকবর আলীর দলের সেমিতে খেলা নিয়ে শঙ্কা নেই বললেই চলে।
দোহায় শেষ ম্যাচের মতো এদিনও টসে জিতে আগে ফিল্ডিং নেয় বাংলাদেশ। আফগানিস্তানকে স্রেফ ৭৮ রানেই গুঁটিয়ে দেয়ার পথে ৪ ওভারে কেবল ৭ রান দিয়ে ৩ উইকেট নেন রাকিবুল হাসান। ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নেন পরে ম্যাচসেরা হওয়া রিপন মন্ডলও। নিজের ৪ ওভারের একটি মেডেনসহ ১৪ রানের খরচে ২ উইকেট ধরেন এসএম মেহরব। আফগানিস্তানের হয়ে এদিন তিন অঙ্কের রান ছুঁতে পারেন তিনজন। সর্বোচ্চ ২৭ রান আসে অধিনায়ক দারউইশ রাসুলির ব্যাট থেকে। ১২ রান করে করেন ইজাজ আহমাদ আহমদজাই ও অপরাজিত ব্যাটার কাইস আহমাদ। আফগানদের শেষ ৫ উইকেটের পতন হয় স্কোরকার্ডে ১৬ রান তুলে।
রান তাড়ায় দ্রুতই দুই উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে যায় বাংলাদেশ। আগের ম্যাচে ৩৫ বলে সেঞ্চুরির রেকর্ড গড়া হাবিবুর রহমান সোহান আউট হন ১০ রান করে। মাঝে একবার জীবনও পান তিনি। এর আগে ১০ রানে আউট হন আরেক ওপেনার জিসান আলমও। তবে এরপর আর কোনো অঘটন ঘটতে দেননি জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কন। দু’জনের তৃতীয় উইকেটের জুটিতে ৪৩ বলে অপরাজিত ৫৫ রানে জয়ের দুয়ারে পৌঁছে যায় বাংলাদেশ। ২২ বলে ১ চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন আবরার। অঙ্কনের ব্যাট থেকে ৩০ বলে ৩ চারে আসে ২৭ রান।

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট

সেমির দুয়ারে বাংলাদেশ

প্রকাশ : ১০:২১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫