শুক্রবারের ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আজ শনিবার ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
সকাল ১০টা ৩৬ মিনিটে ১২ সেকেন্ডের এই ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক তিন।
আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর বলেন, সাভারের বাইপাইল ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। এটি ছিল অল্পমাত্রার ভূমিকম্প; রিখটার স্কেলে এটি ছিল ৩ দশমিক ৩ মাত্রার।
কেন্দ্রে দায়িত্বে থাকা পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন, এটি “মাইনর ভূমিকম্প” এবং উৎপত্তিস্থল ছিল গাজীপুরের বাইপাইল। যদিও কম্পনটি ছোট। ভূমিকম্পটি স্বল্পমাত্রার হলেও স্থানীয়ভাবে অনেকে টের পেয়েছেন।
গতকাল শুক্রবার সকালে রাজধানী ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার পূর্বে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্যাঞ্চল।
দেশ প্রতিবেদক 









