রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানেই এখন তার চিকিৎসা চলছে।
বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির খান বলেন, বেলা ১টায় তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। চেয়ারপারসনের (খালেদা জিয়া) ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। তিনি জানিয়েছেন, মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চেয়ারপারসনের চিকিৎসা হচ্ছে।
দলের পক্ষ থেকে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন শায়রুল কবির খান।
খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আজ শুক্রবার বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বাদ জুমা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।
প্রায় ৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে রাত ৮টার দিকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। দীর্ঘ ১১৭ দিনের চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমানও হাসপাতালে অবস্থান করছেন। খালেদা জিয়া দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
ব্রেকিং নিউজ
আজ সারা দেশে বিশেষ দোয়া বিএনপির
সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
-
দেশ প্রতিবেদক - প্রকাশ : ০৬:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- ৮৪ বার নিউজটি পড়া হয়েছে
Tag :
খালেদা জিয়া
জনপ্রিয়










