ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে একদিনে আরও ৫ প্রাণহানি

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ১২:৪৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৮১ বার নিউজটি পড়া হয়েছে

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৫ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯১ জনে। গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯০ জন ডেঙ্গু রোগী। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৭৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭ জন, খুলনা বিভাগে ২৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, রাজশাহী ১৮ জন, রংপুর ৫ জন, সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু রোগী রয়েছেন।
গত একদিনে ৬৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৯৩ হাজার ৮৩৬ জন।

গত ১লা জানুয়ারি থেকে ৩রা ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ৯৬ হাজার ৬৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী।

জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে আরও ৫ প্রাণহানি

প্রকাশ : ১২:৪৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫