ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে, বাড়বে ভোটগ্রহণের সময়

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ১০:২২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১৬৬ বার নিউজটি পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে। বাড়ানো হচ্ছে ভোটগ্রহণের সময়ও। এবার সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানান।

ইসি সানাউল্লাহ বলেন, চলতি সপ্তাহের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার আগে রীতি অনুযায়ী পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। তফসিল উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কাছে আগামীকাল চিঠি দেব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার আগেই বলেছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। এই সপ্তাহ হচ্ছে ৮ থেকে ১৫ ডিসেম্বর। এ সময়ের মধ্যে যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের তালিকা প্রস্তুত করেছে। এই তালিকায় সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং সরকারি প্রতিষ্ঠান ও সরকারি ব্যাংকের কর্মকর্তারা যুক্ত থাকবেন। বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত রিজার্ভে রাখা হবে। আগের নির্বাচনগুলোর মতো সব কেন্দ্রে নির্বাচন সামগ্রী ও ব্যালট পেপার আগের রাতেই পৌঁছে যাবে।

এর আগে নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে কমিশনের দশম সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

জাতীয় নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে, বাড়বে ভোটগ্রহণের সময়

প্রকাশ : ১০:২২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫