ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের মাঠে এখনো সমান সুযোগ নিশ্চিত হয়নি: জামায়াত

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ১০:৪৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ১২৯ বার নিউজটি পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে নিজেদের অসন্তোষ নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, নির্বাচনের জন্য এখনো সবার সমান সুযোগ নিশ্চিত হয়নি। এজন্য ইসিকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের এ কথা জানান।

গোলাম পরওয়ার বলেন, ‘মাঠ প্রশাসনের নিরপেক্ষতা, লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলেছি। প্রশাসনে কর্মরত বড় বড় কর্মকর্তা এবং ইলেকশনের সঙ্গে রিলেটেড অফিসারদের নিরপেক্ষতা নিয়ে যেসব প্রশ্ন উঠেছে, সেটা আলোচনার বিষয় ছিল। আলোচনায় বলেছি, অবৈধ অস্ত্র উদ্ধারে যে অভিযান চলছে সেটাকে আমরা খুব ইফেক্টিভ দেখছি না।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য জাতি অপেক্ষা করছে। নির্বাচনের ঘোষিত যে টাইমলাইন আসন্ন রমজানের পূর্বেই নির্বাচন করার যে প্রতিশ্রুতি, সে ক্ষেত্রে তফসিল ঘোষণার সময় পেরিয়ে যাচ্ছে। তারা ইসির কাছে এ বিষয়ে জানতে চেয়েছিলেন। সপ্তাহখানেকের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে বলে ইসির পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছে।

অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। তা ধরে ইসি সংসদ নির্বাচন ও গণভোট একই সঙ্গে করার প্রস্তুতি নিচ্ছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইসি।

জনপ্রিয়

ভোটের মাঠে এখনো সমান সুযোগ নিশ্চিত হয়নি: জামায়াত

প্রকাশ : ১০:৪৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫