ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতকে ভণ্ড বললেন এনসিপির পাটোয়ারী

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০৩:০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৪০ বার নিউজটি পড়া হয়েছে

মুক্তিযুদ্ধ ও ধর্মের কার্ড খেলে আর রাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন হলে জাতীয় যুবশক্তির প্রতিনিধি সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

এ সময় নাসীরুদ্দীন বলেন, ‘মুক্তিযুদ্ধ ও ধর্মের কার্ড খেলে আর রাজনীতি চলবে না। আগামীর রাজনীতি হবে সংস্কারের। আগামী নির্বাচনে শক্ত লড়াই হবে।’

জাতীয় সরকার গঠন করতে পারলে চ্যাম্পিয়ন দুর্নীতিবাজের পাল্লায় পড়তে হতো না উল্লেখ করে এই নেতা বলেন, ‘জামায়াত মুখে মুখে বিপ্লবের কথা বলে, অন্তরে তাদের অন্য কিছু। বিএনপির ব্যর্থতা হাসিনার রেজিম তৈরি হতে সহযোগিতা করেছিল। এখন নতুন একটি দল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে শুরু করেছে। অথচ তাদের মুখে মুক্তিযুদ্ধের মূল ভিত্তি সাম্যের কথা শুনি না।’

এনসিপির এই নেতা বলেন, ‘আরেকটি দল ধর্মের নামে রাজনীতি করতে চাইছে। ডাকসুর নেতা নির্বাচিত হয়ে জামায়াতের পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছে। আমরা যদি ক্ষমতায় আসি চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেছে, তাদের বিচারের আওতায় আনা হবে।

জামায়াত মুখে মুখে বিপ্লবী বলে, অন্তরে আওয়ামী লীগ ধারণ করে উল্লেখ করে পাটওয়ারী বলেন, ‘ডাকসু নির্বাচনের পর তাদের মুখোশ খুলে গেছে। ২০০১-০৬ এর শাসনামলের ব্যর্থতার জন্য বিএনপি দায়ী। জামায়াতও দুর্নীতির জন্য সমান দোষে দোষী। বাংলাদেশে চেতনা দিয়ে রাজনীতি হয় না।’

নাসীরুদ্দীন বলেন, ‘একদল লন্ডন থেকে ভয় দেখায়। অনলাইনে ভয় দেখিয়ে যুবশক্তিকে দমানো যাবে না। আরেকদল ইসলামের নামে রাজনীতি করছে। ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার পাঁয়তারা করছে জামায়াত। জামায়াতের ভণ্ডামি বন্ধ করতে হবে।’

জনপ্রিয়

জামায়াতকে ভণ্ড বললেন এনসিপির পাটোয়ারী

প্রকাশ : ০৩:০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫